শ্লোক ১.১৬: কুন্তীপুত্র রাজা যুধিষ্ঠির 'অনন্তবিজয়' নামক শঙ্খ বাজালেন, এবং নকুল ও সহদেব যথাক্রমে 'সুঘোষ' ও 'মণিপুষ্পক' নামক শঙ্খ বাজালেন। শব্দার্থ: অনন্তবিজয়ম্ - অনন্তবিজয় নামক শঙ্খ, রাজা - রাজা, কুন্তীপুত্রঃ - কুন্তীর পুত্র, যুধিষ্ঠিরঃ - যুধিষ্ঠির, নকুলঃ - নকুল, সহদেবঃ - সহদেব, চ - এবং, সুঘোষমণিপুষ্পকৌ - সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ।
★🔗